মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী'কে পবিত্র কুরআন উপহার দিলেন মুফতি হারুন ইজহার
বিশেষ প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ সুলতান সালাউদ্দিন টুকু'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার।
সাক্ষাৎকালে তিনি, প্রতিমন্ত্রী টুকু কে পবিত্র কুরআন শরীফ উপহার দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় দুই জনের মধ্যে ধর্মীয় বিষয়াবলি, দেশ-সমাজের সার্বিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উভয়েই।
সাক্ষাৎ শেষে উভয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
পরে সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন মুফতি হারুন ইজহার।