শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মুলাদীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলায় মাদক বিক্রির টাকাকে কেন্দ্র করে আল আমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজিজ ও নোমান নামের দুজনকে আটক করেছে পুলিশ।

 

 

রবিবার (১৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আল আমিন ওই এলাকার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

 

নিহতের ভাই আসিফ জানান, মাদক মামলায় কয়েক মাস কারাভোগের পর প্রায় ১৫ দিন আগে আল আমিন জামিনে মুক্তি পান। তার দাবি, আজিজ ও নোমানের কাছে আল আমিনের টাকা পাওনা ছিল।

 

 

সেই টাকা আদায়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ ও নোমান মোটরসাইকেলযোগে আল আমিনের বাড়িতে গিয়ে টাকা ফেরতের আশ্বাস দেয়। পরে তাকে মোটরসাইকেলে করে উত্তর বালিয়াতলী গ্রামের নোমানদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই আল আমিনকে ছুরিকাঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় তাকে একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আজিজ ও নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

 


More News Of This Category