শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

তামিলনাড়ুর রাজ্যের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার (১৫ মে) চেন্নাই সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

 

রাজ্যে শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার ও ব্যবসা করার সহজীকরণ নিয়ে আলোচনা হয় বৈঠকে। খবর এএনআই

 

সিআইআই দক্ষিণাঞ্চলের এক বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সিআইআই তামিলনাড়ুর পরিচালক ও প্রধান বি জেইকৃষ্ণান সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তনায়নে রাজ্যের শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার ও ব্যবসা করার সহজীকরণ গুরুতপূর্ণ মতামত তুলে ধরা হয়েছে।

 

প্রতিনিধিদলে ছিলেন সিআইআই দক্ষিণাঞ্চলীয় চেয়ারম্যান পি রবিচন্দ্রন, তামিলনাড়ু চেয়ারম্যান সি দেবরাজন, ভাইস চেয়ারম্যান জে মুরুগাভেল, সাবেক দক্ষিণাঞ্চলীয় চেয়ারম্যান এফ পন্নুসামি, সাবেক তামিলনাড়ু চেয়ারম্যান শঙ্কর ভানাভারায়ার, তামিলনাড়ু পরিচালক ও প্রধান পি জয়াকৃষ্ণন এবং অন্যান্য উর্ধ্বতন কর্তারা।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) তথ্য অনুযায়ী, বৈঠকে শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার এবং নীতি-নির্ধারণী অবদানের মতো ক্ষেত্রগুলোতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং তামিলনাড়ু সরকারের মধ্যে দীর্ঘদিনের অংশীদারি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

টিভিকে প্রধানের এমন অগ্রসরে রাজ্য জুড়ে চলছে প্রশংসা।

 

এদিকে গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলার ওপর থেকে আমদানি শুল্ক তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন।


More News Of This Category