শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাদকের পক্ষে তদবির করলে আমার ভাইকেও গ্রেপ্তার করবেন : জিন্নাহ কবির

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, আমার ভাই কিংবা কাছের কোনো নেতাকর্মীরা যদি মাদকের বিষয়ে তদবির করে, তাহলে আগে তাকে গ্রেপ্তার করবেন। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। এ ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে।

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরোটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি তিন রাস্তার মোড়ে শনিবার (৯ মে) সন্ধ্যায় জাগো বাংলা ইয়ুথ সোসাইটি ও শ্রীবাড়ি একতা জনকল্যাণ যুবসংঘের আয়োজনে মাদক, ইভ টিজিং ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঘিওর থানার ওসির উদ্দেশে এসব কথা বলেন তিনি।

 

 

এ সময় তিনি বলেন, আমি গত কয়েক দিনে তিনটি উপজেলায় মাদক, সন্ত্রাস ইভ টিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক ২২টি সমাবেশ করেছি। আমার একটাই উদ্দেশ্য—এলাকায় কোনো মাদক কারবারির স্থান থাকবে না। আপনাদের সবাইকে নিয়ে আমি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। আমি এ ব্যবসায় জড়িতদের অনুরোধ করব, আপনারা জীবন ধ্বংসকারী কারবার বন্ধ করেন।আপনারা সঠিক পথে ফিরে এলে আমি দ্রুত সময়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এর পরেও যদি আপনারা ফিরে না আসেন তাহলে আপনাদের সবাইকে জেলে থাকতে হবে।

জিন্নাহ কবির আরো বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলীয় নেতাকর্মী জড়িত থাকে, তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না। আমি প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে সবাইকে সচেতন করছি।

 

পরে কিন্তু আর কাউকে বোঝানো হবে না। আমার নির্বাচিত আসনের তিনটি উপজেলার প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে একটি করে কমিটি গঠন করা হবে।

সমাবেশে যমুনা টেলিভিশনের সাংবাদিক বি এম খোরশেদের সঞ্চালনায় স্থানীয় বিএনপি নেতা আয়ুব আলী মুকুলের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ঘিওর থানার ওসি মীর মাহবুর, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার প্রমুখ।


More News Of This Category