শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন,দাঁড়িপাল্লায় ভোটের সিদ্ধান্ত!

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার / ৫৮ প্রকাশিত সময়:
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন,দাঁড়িপাল্লায় ভোটের সিদ্ধান্ত!                                   

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

 মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পূর্ণগঠন করা ও দাাঁড়িপাল্লা মার্কায় ভোট দানের সিদ্ধান্ত হয়েছে।  খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতির অসুস্থ্যতাজনিত কারণে জেলা কমিটির সহ-সভাপতি ও সদ্য সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারকারী ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামকে সভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে। জেলা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর জনাব অধ্যাপক সিরাজুল হক। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জোন দায়িত্বশীল জনাব মো: সিরাজুল ইসলাম। জেলা সাধারণ সম্পাদক ডা. মাওলানা শামসুজ্জামান স্বপদে বহাল রয়েছেন। জেলা বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা আলমগীর হোসাইনকে জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মাওলানা মো: সাইফুল ইসলামকে জেলা বায়তুলমাল সম্পাদক করা হয়েছে। সর্বমোট ২১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। উক্ত সভায় মহম্মদপুর উপজেলা খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা ইমরান হোসাইন। এছাড়া শ্রীপুর, শালিখা ও মাগুরা সদর উপজেলা কমিটির প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম। জোন প্রধান ও নির্বাচক জনাব মো: সিরাজুল ইসলাম বলেন ২০২৫-২০২৬ সেসনের জন্য গত বছর ১১ জানুয়ারি মাগুরা জেলা কমিটি গঠিত হয়েছিল। বিশেষ কারণে সেই কমিটির কয়েকটি পদে রদবদল করা হলো। এই কমিটির মেয়াদ ২০২৬ সালের শেষ নাগাদ চলমান থাকবে। প্রধান অতিথি চলমান নির্বাচনে ১০ দলীয় জোটের মাগুরা ০১ ও মাগুরা ০২ আসনের প্রার্থী যথাক্রমে আব্দুল মতিন ও এমবি বাকেরের দাড়িপাল্লার পক্ষে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্যে জেলা কমিটিকে দিকনিদের্শনা প্রদান করেন। সভাপতির বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।


More News Of This Category