মধুখালীতে পানির গর্তে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশু সুফিয়ানের
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে পানিভর্তি গর্তে পড়ে মো. আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর
মৃ* ত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান ওই গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটির মা আসরের নামাজ পড়তে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। নামাজ শেষে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে শিশুটির সঙ্গে খেলতে থাকা প্রতিবেশীর আরেক শিশু জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে।
এরপর পানিভর্তি গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে তার চাচা সুমন মিয়া দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ* ত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।