শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

অনলাইন ডেস্ক / ৯৩ প্রকাশিত সময়:
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে তিনি লেখেন, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নানা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ভোটার সংখ্যার ভিত্তিতে প্রতি ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যালট বাক্স প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে চারটি লক দিয়ে সিল করার বিধান করা হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ-সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রতিটি ব্যালট বাক্সে আসনের নম্বর ও নাম উল্লেখ করে স্টিকার লাগাতে হবে। ব্যালট বাক্সে সিল দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে দিতে হবে।
পরিপত্রে বলা হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।


More News Of This Category