শিরোনামঃ

ভারত সফরে আসছেন পুতিন

অনলাইন ড্রেস
ভারত সফরে আসছেন পুতিন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তার এই সফর।

 

 

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভও এই সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ব্রিকস জোটের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরকালে পুতিনের সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক কিংবা পূর্ণাঙ্গ সফরসূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

 

 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামীকাল অর্থাৎ ২০ মে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক দিনের সংক্ষিপ্ত এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার একটি নিয়মিত দ্বিপক্ষীয় যোগা

যোগের অংশ।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।