পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে 'বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি' (রেজিঃ নং: ১৯৫১/৯২)-র ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
১০ জুলাই (২০২৬) তারিখ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ সুপারিশ ও অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে ইমরান হোসেন-কে সভাপতি এবং মোঃ অলিউর রহমান-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: মোঃ হানিফ খান
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সহিদুল মাতুব্বর
সাংগঠনিক সম্পাদক: মোঃ মিরাজ মৃধা
কোষাধ্যক্ষ: মোঃ ইকবাল হোসেন
দপ্তর সম্পাদক: মোঃ হানিফ
প্রচার সম্পাদক: মোঃ রুহুল আমিন
আইন বিষয়ক সম্পাদক: মোঃ আনোয়ার হাওলাদার
মহিলা বিষয়ক সম্পাদক: হাফছা আক্তার
এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, তাজ্জেল হোসেন এবং সুফিয়া।
সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি তেলিখালী ইউনিয়নের প্রান্তিক মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।