শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক / ১৭ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সম্প্রতি ময়মনসিংহের নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসা নিয়ে ভাইরাল ভিডিওর একটি ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে তাকে বিএনপির চেয়ারম্যান একান্তভাবে ডেকে পাশে বসার জন্য নির্দেশ দেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা। তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। আমি কেডস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়। পরবর্তীতে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান।

তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি।’
ছাত্রদলের সভাপতি বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে।’

রাকিব বলেন, ‘মূল ভিডিওটি আপলোড করলাম।

আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত-মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম-ঘামের মূল্য দিতে জানে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।

সূত্র কালের কণ্ঠ


More News Of This Category