শিরোনামঃ
দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আদ্-দ্বীনের ঘটনায় আরো সময় পেল তদন্ত কমিটি, পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বেতন বৈষম্য কমাতে সরকারের বড় উদ্যোগ

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৯ মে, ২০২৬

দীর্ঘদিনের অপেক্ষার পর ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এ পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন।

 

 

বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের ব্যবধান কমিয়ে আনাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।

 

 

 

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বাড়লে দাঁড়াতে পারে ১ লাখ ১৭ হাজার টাকায়।

 

দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে সম্ভাব্য ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকায় পৌঁছাতে পারে।

 

তৃতীয় গ্রেডে বর্তমান ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হতে পারে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। চতুর্থ গ্রেডের বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে সম্ভাব্য ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকায় উন্নীত হতে পারে।এ ছাড়া পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস রয়েছে। ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে এসব গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

 

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডে যদি ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ১২তম, ১৩তম, ১৪তম ও ১৫তম গ্রেডেও কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনা।

 

 

যদি ১১তম থেকে ২০তম গ্রেডে বেসিক দ্বিগুণ করা হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে ১২তম গ্রেডের বেতন দাঁড়াতে পারে ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকা।


More News Of This Category