শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিশ্বকাপকে ঘিরে ফরিদপুরে জমে উঠেছে বিভিন্ন দেশের পতাকা তৈরির কাজ

অনলাইন ড্রেস / ৩৯ প্রকাশিত সময়:
সোমবার, ৮ জুন, ২০২৬

বিশ্বকাপকে ঘিরে ফরিদপুরে জমে উঠেছে বিভিন্ন দেশের পতাকা তৈরির কাজ

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকায় এখন ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। বিভিন্ন দেশের সমর্থকদের চাহিদা মেটাতে তারা তৈরি করছেন নানা আকারের জাতীয় পতাকা।

 

খোঁজ নিয়ে জানা যায়, পতাকার আকার ও মানভেদে প্রতিটি পতাকা ৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্বকাপ সামনে রেখে দিন-রাত কাজ করছেন স্থানীয় দর্জিরা।

 

নিউ মার্কেটের দর্জি শামসুল হক জানান, তিনি বর্তমানে ৫০ ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের একটি পতাকা তৈরি করছেন, যার মূল্য ২ হাজার ৫০০ টাকা। একই দামে আর্জেন্টিনার পতাকাও তৈরি করেছেন তিনি। তার মতে, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি হওয়ায় এ দুই দেশের পতাকার চাহিদাও বেশি।

 

তিনি আরও জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, মরক্কো, ফ্রান্স ও স্পেনের পতাকাও তৈরি করছেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকারও ভালো চাহিদা রয়েছে। ছোট আকারের পতাকা সর্বনিম্ন ৪০ টাকা থেকে বিক্রি করা হচ্ছে।

 

শামসুল হক আশা প্রকাশ করে বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো খেললে পতাকার বিক্রি আরও বাড়বে। তখন নতুন করে আরও পতাকা তৈরির সুযোগ তৈরি হবে।

 

অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারাও বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছেন। তাদের প্রত্যাশা, বিশ্বকাপের খেলা জমে উঠলে এবং জনপ্রিয় দলগুলো ভালো ফল করলে পতাকার বিক্রি আরও বৃদ্ধি পাবে।

 

বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যে ফরিদপুরের বাজারে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সমর্থকদের আগ্রহে পতাকা ব্যবসায়ী ও দর্জিদের মুখেও ফুটেছে আশার হাসি।


More News Of This Category