বিরোধী দলকে অযৌক্তিক আন্দোলন ও রাজপথের সংঘাত পরিহার করে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দায় চাপিয়ে দেওয়ার কাজ বিরোধীদল করবেই, কিন্তু ব্লেম করা উচিত না।
রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ, সেখানে যুক্তি তুলে ধরুন। তারা যদি অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ ও দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের রিজেক্ট করবে।
ময়মনসিংহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মের মানসিক উন্নয়ন প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টা জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে তৎপর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিপন্ন প্রায় সাংস্কৃতিক কর্মকান্ডে গতি আনতে হবে।
এ সময় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস এবং ডিআইজি মোহাম্ম
দ জাহিদুল হাসান।