শিরোনামঃ
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিমান পরিবহন খাতের উন্নয়ন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা

অনলাইন ডেস্ক / ৫১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিমান পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

 

আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎকারে এ বিষয়ে আলোচনা হয়।

 

সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

 

এক সরকারি তথ্য বিবরণীতে এই বৈঠকের কথা জানানো হয়।

 

 

বৈঠককালে উভয় পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা চাওয়া হয়।

 

ওয়াশিংটন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।


More News Of This Category