সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিজয়ের আনন্দে ফুলে-ফুলে সিক্ত আবু সাঈদ চাঁদ

নিজস্ব প্রতিনিধি / ৫৮ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬- চারঘাট-বাঘা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ অঞ্চলের কৃতি সন্তান ও গণমানুষের মজলুম জননেতা এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। ভোটের পরদিন সকাল থেকে তাঁর বাসভবনে চলছে আনন্দ উৎসব।

দুই উপজেলার ধানের শীষ প্রেমী হাজার-হাজার মানুষ ও ইউনিয়ন ভিত্তিক সাবেক জনপ্রতিনিধি সহ-বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে পরাজিত প্রার্থী জামাতের ইসলামীর অধ্যক্ষ নাজমুল হক চাঁদের গলায় মালা পরানো-সহ তার মুখে মিষ্টি তুলে দেয়ার বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সু-শীল সমাজের নেতৃবৃন্দ।

সরেজমিন লক্ষ্য করা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফল প্রকাশের পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অবস্থিত আবু সাঈদ চাঁদকে তার বাড়িতে জয়ের মালা পরাতে ছুটে এসছেন চারঘাট-বাঘার হাজার হাজার ধানের শীষ প্রেমি মানুষ। অনেকে আবেগে আপ্লুত হয়ে আবু সাঈদ চাঁদকে বুকে জড়িয়ে ধরে তাঁর সাথে কোলা-কুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা,আবার কেউ-কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এমনি ভাবে চলছে, একের-পর এক পর্ব। এতে বিন্দু মাত্র ক্লান্তি নেই নবাগত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের। বরং তিনি সকলকেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ধন্যবাদ জানিয়েছেন ।

এর আগে নির্বাচনী জনসভায় আবু সাঈদ চাঁদ বলেছেন,আমি নির্বাচিত হলে আমার দলে কোন চাঁদাবাজ এবং মাদক সেবীদের জায়গা থাকবে না। আমি ভোটের আগে শেষ জনসভায় যে গনজোয়ার লক্ষ্য করছি তা থেকে এটায় প্রমানিত হয়, ধানের শীষের বিজয় হবে। তিনি বলেন, বিগত সরকার আমলে ছয় বছর জেল খেটেছি। বাংলাদেশের বিভিন্ন কারাগারে আমাকে রাখা হয়েছে। আমি দলের জন্য সংগ্রাম করতে গিয়ে আমার মা এবং স্ত্রীকে হারিয়েছি। তাই আপনারা দল-মত নির্বিশেষে আমাকে একটি করে ধানের শীষে ভোট দিবেন। আমি আমার জীবনে কখনো পরাজিত হইনি, আশা করছি এবার হব না। আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের খেদমত করে যাবো এবং মরার আগের দিন পর্যন্ত আমার নেতা মরহুম জিয়াউর রহমানের আদর্শ নিয়েই বেঁচে থাকবো।


More News Of This Category