
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল রাজশাহীতে আগমন করেছেন। বুধবার সন্ধ্যায় শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান। এ সময় দুই নেতা একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। ডা. পাভেলের রাজশাহী আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অভ্যর্থনাকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।