শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাঘা মডেল প্রেস ক্লাব’র সভাপতি বাবু, সম্পাদক ইলিয়াস নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি / ৭৩ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার  ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “বাঘা মডেল প্রেস ক্লাব’র  কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি পদে মো.শাহানুর আলম বাবু ( দৈনিক আমাদের সময়/ আমাদের রাজশাহী ) এবং সাধারণ সম্পাদক পদে  মো. ইলিয়াস আহমেদ  ( দৈনিক সংগ্রাম) সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মে ২০২৬ ) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাব’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে  ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির  অন্যান্য সদস‍্যরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ  (দৈনিক মুক্তবানি) যুগ্ম-সম্পাদক আব্দুল হক (দৈনিক মুক্ত খবর ),  সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (দৈনিক একুশের কন্ঠ) অর্থ সম্পাদক শামিম হোসেন ( দৈনিক আজকের বাংলা), দপ্তর সম্পাদক রুহুল আমিন ( দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক মাহামুদুল হাসান ( দৈনিক দেশ প্রতিদিন) সাংস্কৃতিক সম্পাদক শিবলী সাদিক (দৈনিক সরেজমিন) ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান ভাদু( দৈনিক রাজশাহীর আলো, দৈনিক ঘোষণা) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান  খান (দৈনিক বিজয় বাংলাদেশ /চ‍্যানেল ২৩), মেহেদী হাসান ( দৈনিক সমকাল বার্তা) হোসনে আরা( বিডি ট্রিবিউন), কারিশমা কুমাইরা ( রাজশাহীর সময় ) রাসেদুল হক নয়ন( বাংলার নবকন্ঠ) রাশিদুল ইসলাম হৃদয় ( দৈনিক মুক্তালোক/ বিএমটিভি ) রুবেল ইসলাম ( দৈনিক শিরোমণি) ।
পূর্বের কমিটির মেয়াদ পূর্ণ হওয়াই আগামী তিন বছরের জন্য এই কমিটি নির্বাচিত করা হয়।
অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বাঘা মডেল প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়।
সবশেষে নব নির্বাচিত সভাপতি, সম্পাদক সকলের সহযোগিতায় বাঘা মডেল প্রেস ক্লাব কে আগামী দিনে আরও কার্যকর ও গতিশীল করে সাংবাদিকদের দায়িত্ব পালনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category