শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাগমারায় জামাত নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গোপনে মেয়েকে নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৫৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের কুশলপুর দ্বী-মুখী দাখিল মাদ্রাসার সুপাররিনটেনডেন্ট ও প্রভাশালী জামায়াত নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও গোপনে তার আপন মেয়েকে নিয়োগের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ২০১৪সাল থেকে ২০২৪সাল পর্যন্ত আউচপাড়া ইউনিয়নের কুশলপুর দ্বী-মুখী দাখিল মাদ্রাসার লক্ষ লক্ষ টাকার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করার কথা উল্ল্যেখ করে গত ১১জানুয়ারী

অভিযোগ করেন কুশলপুর গ্রামের মৃত সাবদুল প্রাং এর ছেলে রেজাউল করিম।

অভিযোগে তিনি আরো উল্ল্যেখ করে বলেন সুপারিন্টেনডেন্ট মোজাম্মেল হক গোপনে কুশলপুর দ্বী-মুখী  দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী সৃষ্টপদ ল্যাবে নিজের মেয়ে মোছাঃ কামরুন্নাহার কে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযোগকারী রেজাউল করিমের সাথে কথা বললে তিনি বলেন কুশলপুর দ্বী-মুখী  দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক অত্যন্ত চতুর প্রকৃতির একজন লোক। তিনি ২০১৪ সাল থেকে ২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানকে কোন হিসাব না দিয়ে প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু তাই নয় তার অপকর্ম যদি কোন শিক্ষক কর্মচারী বাহিরে বলে তাহলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন। একই প্রতিষ্ঠানে মোজাম্মেল হকের পরিবারের চারজন সদস্য কর্মরত আছেন। তার আপন ছোট ভাই মামুনুর রশিদ, চাচাতো ভাই নায়েব আলী,সেকেন্দার আলী। একই পরিবারের চারজন কর্মরত থাকার পরেও মোজাম্মেল হক তার আপন মেয়েকে আবারো গোপনে নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলামের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না হওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নাই।


More News Of This Category