বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের এর জন্য গর্বিত ফরিদপুরবাসী
ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ফরিদপুরের সন্তান তালহা জুবায়ের এর জন্য গর্বিত ফরিদপুর বাসী।
বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
জানিয়েছে ফরিদপুরের ক্রীড়া মোদী জনগণ। ফরিদপুর ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা এবং সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেট কোচ মোখলেসুর রহমান বাবলুর হাতে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই পেস বোলার আজ দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন—এটা ফরিদপুর বাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এই টেস্ট জয়ে তার অবদান ও সাফল্যে ফরিদপুরবাসী গর্বিত ।
আগামীতে তার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। তার নেতৃত্বে দেশে আরো নতুন পেস বোলার তৈরি হবে এবং তারা বাংলাদেশকে আরো বড় উচ্চতায় নিয়ে যাবে সেটাই সারা দেশর অগণিত ক্রিকেট ভক্তের মতো ফরিদপুরের
জনগণের প্রত্যাশা। শুভেচ্ছা ও অভিনন্দন থাকল তালহা জুবায়ের এর জন্য।