দুই দিন পর সজীব বেপারী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দুপুরে বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামে একটি বাঁশবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজীব বেপারী সজীব বেপারী (২৭) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও ওই যুবকের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় জানায় পরিবার।
পরে রববিার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর। নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঋণগ্রস্ত ছিল সজিব, তাই ঋণের চাপে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।