শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন

ফরিদপুর জেলা প্রতিনিধি / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন

ফরিদপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানকে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ঘোষণার পর ফরিদপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এ আসনে দল আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা হেলেন জেরিন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ নেত্রী ফরিদপুর-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এদিকে, হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‌ এবং বিএনপির মহাসচিব‌ মির্জা ফখরুল ইসলাম আলমগীর -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


More News Of This Category