প্রভু জগৎবন্ধু সুন্দরের। ১৫৬ তম জন্মতিথি
ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব শুরু ২৪ এপ্রিল
প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৪ তম জন্ম তিথি উপলক্ষে
ফরিদপুরে ৯ দিনব্যাপী শ্রীশ্রী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে। মহানাম সম্প্রদায়ের উদ্যোগে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গণ মহানাম যজ্ঞক্ষেত্রে এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।
২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে এ আয়োজন।
জানা গেছে, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
(২৪ এপ্রিল ২০২৬) শুক্রবার বিকেল ৫টায় শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এতে পরিবেশনা করবেন মহানাম সম্প্রদায়, বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। একইদিন রাত ৮টায় শুভ অধিবাস ও কীর্তন অনুষ্ঠিত হবে।
১১ বৈশাখ (২৫ এপ্রিল) শনিবার অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৮টায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ অভিষেক এবং ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গণে উদয়াস্ত মহানাম মহাকীর্তনের আয়োজন করা হয়েছে।
১২ ও ১৩ বৈশাখ (২৬ ও ২৭ এপ্রিল) রবি ও সোমবার ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪, ১৫ ও ১৬ বৈশাখ (২৮, ২৯ ও ৩০ এপ্রিল) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চব্বিশপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে।
এ সময় ১৫ ও ১৬ বৈশাখ (২৯ ও ৩০ এপ্রিল) প্রতিদিন বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৭ বৈশাখ (১ মে) শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন ১৮ বৈশাখ (২ মে) শনিবার সপার্ষদ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, জলকেলি, উৎসবের পূর্ণাহুতি ও শ্রীশ্রী প্রভু বন্ধুসুন্দরের ফুলদোল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শ্রীঅঙ্গণে নতুন ভক্তাবাস নির্মাণের কাজ চলমান রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পিতা-মাতা, ব্যক্তি বা সংগঠনের নামে স্মৃতিফলক ও কক্ষ দানের ব্যবস্থাও রাখা হয়েছে।
মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী ফরিদপুরবাসীসহ সকল ভক্তদের এ ৯ দিনব্যাপী আনন্দযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।