ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২১ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪ হাজার ৭১২
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত জেলায় মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭১২ জন। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।
বুধবার (১৯ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৮ জন ও পুরোনো ১৩ জনসহ মোট ২১ জন রোগী ভর্তি রয়েছেন। অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৩ জন ও পুরোনো ৩০ জনসহ মোট ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। দুটি হাসপাতালে মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৭ জনসহ মোট ৫৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, বুধবার ফরিদপুর জেলার ১৫ জন এবং অন্যান্য জেলার ৬ জনসহ মোট ২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্যে আলফাডাঙ্গায় ২৫ জন, বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা পার্শ্ববর্তী জেলার রোগীরাও এ তালিকায় রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ফরিদপুর জেলায় হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।