ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ২৭,
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন। বর্তমানে জেলার দুই হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন রোগী।
রোববার
(১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন। বর্তমানে জেনারেল হাসপাতালে ২৪ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ৬ হাজার ৬১৫ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ২ হাজার ৫৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ হাজার ৫৫৮ জন ছাড়পত্র পেয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ২১ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আসা ২৭ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২১ জন ফরিদপুর জেলার এবং ছয়জন অন্যান্য জেলার বাসিন্দা।