শিরোনামঃ
মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১১৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার

 

জেলা প্রতিনিধি ফরিদপুর

 

ফরিদপুরের বোয়ালমারীতে চাঞ্চল্যকর শিশুশ্রমিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‍্যাব-১০)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিহাত শেখ বোয়ালমারী উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবড়া গ্রামে একটি জুট মিলে কর্মরত ১২ বছর বয়সী শ্রমিক মো. সজীব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত রিহাত শেখ ও তার এক সহযোগী কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস শিশুটির পায়ুপথে প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে তার অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় নিহতের বাবা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৭, তারিখ-২৬/০২/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিল। র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বাহিনীটি জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


More News Of This Category