ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাতি: ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে গেলেন সংসদ সদস্য নায়াব ইউসুফ
বিশেষ প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে গত পরশু এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাত দল ভয়-ভীতি প্রদর্শন করে একটি পরিবারের ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা চৌধুরী নায়াব ইউসুফ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পাশাপাশি তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি দ্রুত সময়ের মধ্যে জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।