ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
ফরিদপুর জেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে শুরু হয়েছে অস্থায়ী খাসি ও ছাগলের হাট। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এ হাটে দিনভর জমে ওঠে বেচাকেনা। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাট কার্যক্রম চলমান রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বুধবার ঈদুল আযহা উপলক্ষে আরও একটি হাট অনুষ্ঠিত হবে।
হাটে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা খাসি, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের ভিড় আরও বাড়তে থাকে। অংশগ্রহণকারী ক্রেতা ও
বিক্রেতারা জানান, তুলনামূলক কম হাসিল এবং ভালো নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা স্বাচ্ছন্দ্যে পশু নিয়ে হাটে আসতে পারছেন। এতে বেচাকেনাও ভালো হচ্ছে।
হাটে বিভিন্ন প্রজাতির খাসি ও ভেড়া বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে খাসির দাম ৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত এবং ভেড়ার দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
হাটের ইজারাদার জয়নাল আবেদীন চৌধুরী ।,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত এই হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নিজস্ব ভলান্টিয়ার বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাট পর্যবেক্ষণ করা হচ্ছে।
ক্রেতা, বিক্রেতারা
আশা প্রকাশ করেছেন, আগামী হাটে বেচাকেনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।