ফরিদপুরের সদরপুরে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস নিয়ে ফারজানা (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
গতকাল
শনিবার রাতে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত কয়েকদিন ধরে ফারজানা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় তিনি বাবার চৌচালা টিনের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তার চাচি মিলি বেগম ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকা হলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফারজানা লোহারটেক গ্রামের মো. ফজল ফকিরের মেয়ে। তার স্বামী জুবায়ের হোসেন প্রবাসে রয়েছেন।
সংবাদ পেয়ে সদরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রাসেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।