প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১১:৩০ এ.এম
ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে দিনমুজুর তৈয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুততম একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়ব আলী শেখকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে ঘটনার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ রাখতে না পেরে তৈয়ব আলীকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়টি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক দেশের প্রত্যয়। Web: www.desherprottoy.com / Gmail : desherprottoy@gmail.com / সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।