
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে রাজশাহী পৌঁছেছেন। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি সামরিক বিমান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।