প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়নাধীন বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করা হবে।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।