|
Getting your Trinity Audio player ready...
|

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে বৃহস্পতিবার থেকে বেহাল সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর এ ঘটনাটি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। গতকাল বুধবার তিনি নিজের ফেইসবুক আইডিতে ওই সড়কের ছবিসহ নিজের বক্তব্য তুলে ধরে জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন।
সারাবাংলা
প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন, ২০২৬ ১১:৫০
প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক
সংগৃহীত ছবি
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে বৃহস্পতিবার থেকে বেহাল সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর এ ঘটনাটি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। গতকাল বুধবার তিনি নিজের ফেইসবুক আইডিতে ওই সড়কের ছবিসহ নিজের বক্তব্য তুলে ধরে জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন।
এ অবস্থায় তাৎক্ষণিক ভাবে সওজ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পরদিনই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ওই বেহাল সড়কটিতে এসে কাজ শুরু করেন।
vv
খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় চার বছর আগে দুইটি প্যাকেজে মোট ২৫৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪২ কিলোমিটার সড়কটি কাজ করা অবস্থাতেই তাহের ব্রাদার্স নামক ঠিকাদারের অবহেলায় থমকে যায়। এর মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়া থাকায় চলাচলে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে খানাখন্দে ভরপুর হয়ে আছে সড়কটি।
ফলে বিক্ষুব্ধ লোকজন সড়কটি সংস্কারে চেষ্টা তদবির চালিয়েও কোনো কিনারা পাচ্ছিলেন না। আর এ ঘটনাটি বিভিন্ন ফেইসবুক আইডিতে ব্যাপক প্রচার হলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে এলে তিনি অতিদ্রুত পদক্ষেপ নেন। এলাকার লোকজন জানান, এই সড়ক ছিল গলার কাঁটা। প্রতিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে অবশেষে স্বস্তি এসেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

আপনার মতামত লিখুন :