শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পার্বতীপুরে বিনোদনের জন্য পার্ক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি / ২০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

দিনাজপুর জেলার পার্বতীপুর উত্তরের একটি গুরুত্বপূর্ণ উপজেলা ও প্রাচীন শহর হলেও এখানে সময়ের সঙ্গে বিনোদনের ব্যবস্থা গড়ে ওঠেনি। পার্বতীপুরে নেই সাধারণ মানুষের জন্য নিঃশ্বাস নেওয়ার জায়গা। বিকেলে একটু ঘুরতে বা প্রাতঃভ্রমণের সে কোনো জায়গা নেই। এসবের কথা ভেবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ।

পজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের পরিকল্পনায় উপজেলা চত্বরেই নির্মাণ করা হয়েছে একটি পার্ক। যদিও ছোট আকারে বানানো হয়েছে, বলা হচ্ছে মিনিপার্ক, তবেও সাধুবাদ পাচ্ছেন ইউএনও। এই পার্কের নাম দেওয়া হয়েছে ‘পায়রাবতী।’

এই পার্কটি সোমবার সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবেও উল্লেখ করা হয়। এই পার্কটি স্থানীয়দের বিনোদন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি-দুটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক এবং এমন উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


More News Of This Category