শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩০২, জাল জব্দ

অনলাইন ড্রেস / ৩২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩০২ জনকে আটক করা হয়েছে।

 

 

নৌ পুলিশ জানায়, দেশব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার নিষিদ্ধঘোষিত অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ ছাড়া নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।সাত দিনের অভিযানে মৎস্য আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি, ১টি বালুমহাল, ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ৩টি হত্যা মামলা। এ ছাড়া অভিযানে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে।

 

 

উদ্ধার করা মাছের রেণু পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলি

শ।


More News Of This Category