শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচনে অনিয়ম প্রতিরোধে আনসার-ভিডিপির দৃঢ় অঙ্গীকার

অনলাইন ডেস্ক / ৬৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘অপশক্তির প্রভাবমুক্ত রেখে জাতিকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়—এটি একটি পবিত্র আমানত। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অতীতের মতোই অটল থাকবে।’

আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এক প্রস্তুতিমূলক সমাবেশ এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী যে সুসংগঠিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে এই সমাবেশ করেন।

মহাপরিচালক তার বক্তব্যে দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে পারস্পরিক সংযোগ ও ঐক্য সুদৃঢ়করণ, সম্মিলিত শক্তির কার্যকর প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে যেকোনো ধরনের অনিয়ম ও আগ্রাসন প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রধান ভিত্তি।’

সমাবেশটি একই সময়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। এসব জেলার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা একযোগে মহাপরিচালকের দিকনির্দেশনা গ্রহণ করেন।

এই সমন্বিত আয়োজন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং দলবদ্ধভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় সৃষ্টি করেছে, যা অনিয়ম ও অপচেষ্টার বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে।
মহাপরিচালক আরও বলেন, “বাহিনীর ধারাবাহিক প্রস্তুতিমূলক সমাবেশের মূল উদ্দেশ্য হলো দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সচেতনতা আরও জোরদার করা। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জিং; তবে সম্মিলিত প্রস্তুতি ও দায়িত্ববোধ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।” তিনি উল্লেখ করেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্যের সম্মিলিত শক্তিই যেকোনো অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধে রূপ নেবে।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সরঞ্জামাদির সুরক্ষা, নির্ধারিত পোশাক-পরিচ্ছদ, খাদ্য ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবোধ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি সদস্যকে বাহিনীর একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। এতে জনগণের কাছে আনসার ও ভিডিপির গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জনআস্থা বহুগুণে বৃদ্ধি পাবে।


More News Of This Category