শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচনী প্রচারণায় হামলা: ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে আহত ৩

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৬৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় মাগরিবের নামাজের পর গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-৩ আসনের ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, গণসংযোগ চলাকালে পেছন থেকে একদল বিএনপির নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায়। এতে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে আরও দুইজন হামলার শিকার হন।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা সামিউল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনী ক্যাম্পে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হানিফসহ স্থানীয় ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


More News Of This Category