
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সেমিনারে ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ এমদাদুল হক চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, সেবাপ্রাপ্তি সহজ করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের ভোগান্তি কমিয়ে একটি আধুনিক, স্বচ্ছ, ডিজিটাল ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই কেন্দ্রের মাধ্যমে পুরানা পল্টন ও আশেপাশের এলাকার জনগণ হয়রানিমুক্তভাবে দ্রুত বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।