শিরোনামঃ
দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আদ্-দ্বীনের ঘটনায় আরো সময় পেল তদন্ত কমিটি, পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরিদল নদীর কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

 

 

 

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত শিহাব হোসেন উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান তিনি।

 

 

এ সময় সাঁতরে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর থেকে বিশেষ ডুবুরিদলকে ডাকা হয়।

 

ডুবুরিদল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের যৌথ উদ্ধার অভিযানে সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে ছিল।

 

 

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category