মন্ত্রিপরিষদসচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদসচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।