নগরকান্দায় দাঙ্গার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩৪ জন গ্রেপ্তার করেছ পুলিশ
,
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাঙ্গার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ নগরকান্দা থানার সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৭) মূলে রাত্রীকালীন টহল ডিউটি করে এসআই (নিঃ) অনিষ মন্ডলসহ পুলিশের একটি দল। পরে ৮ মার্চ রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের উত্তর দুলালী গ্রামের শাহজাহান মোল্লার বাড়ির উঠানে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও দাঙ্গা সৃষ্টির পরিকল্পনায় জড়ো হয়েছে।
সংবাদ পেয়ে এসআই অনিষ মন্ডলের নেতৃত্বে পুলিশ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-৩০ জন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬টি বল্লম (কাতরা), ৭টি ঢাল, ১টি রামদা, ১টি চাকু এবং ৪টি লোহার রড উদ্ধ