শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ ২৬ লাখ টাকার মালামাল চুরি

অনলাইন ডেক্স / ২৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশনে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে।পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিন ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে দোকানটি দিয়ে ব্যবসা শুরু করে। তাদের ব্যবসা ভালোই চলছে। ঘটনার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যায়।

পরদিন সকালে দোকানে গিয়ে দেখে তালা ভাঙা। 

তাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামা কাপড় নেই। মালামালের মধ্যে ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, ১৫০০টি থ্রি পিস চুরি করে নিয়ে গেছে। শাড়িগুলোর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গিগুলোর মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা ও থ্রি পিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা।

বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী রয়েছে। চুরির ঘটনায় তাদেরকে সন্দেহ করে অভিযোগ দেওয়া হয়েছে। 

দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, শাহীন আমার মামাতো ভাই। আমরা ৬ বছর আগে ব্যবসা শুরু করি। সুনামের সঙ্গেই আমরা ব্যবসা করে আসছি।কখনোই কোনো ধরনের অঘটন ঘটেনি।

 

ঈদকে কেন্দ্র করে আমরা দোকানে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিসসহ বিপুল পরিমাণ মালামাল উঠিয়েছে। কয়েকদিনের বেচাবিক্রির টাকাও ক্যাশে ছিল। দোকানের তালা ভেঙে আমাদের নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পেয়েই আমরা ঘটনাটি তদন্তে নেমেছি। প্রকৃত চোরকে শনাক্ত করতে আমরা কাজ করছি। বাজারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে।


More News Of This Category