দৈনিক দেশের প্রত্যয় -প্রধান প্রকাশক ও সম্পাদক আশিষ কুমার সাহা সড়ক দুর্ঘটনায় আহত, সহকর্মীদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক দেশের প্রত্যয় প্রধান প্রকাশক ও সম্পাদক আশিষ কুমার সাহা আজ সকাল আনুমানিক ৫ টার দিকে ফরিদপুরে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মোটরসাইকেলযোগে যাত্রাকালে দুর্ঘটনায় তিনি বাম হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার হাতে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে অবস্থান করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবরে দৈনিক দেশের প্রত্যয় পরিবার গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে তার আশু আরোগ্য প্রার্থনা করেছেন।
দৈনিক দেশের প্রত্যয় -এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান প্রকাশক ও সম্পাদ আশিষ কুমার সাহার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করলে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন।
দৈনিক দেশের প্রত্যয় এর সকল কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন।
— দৈনিক দেশের প্রত্যয় ডেস্ক