শিরোনামঃ
এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

পটুয়াখালী প্রতিনিধি / ১৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের এক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিয়েছেন। এ সময় স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার রাতে ওই উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচিতে জালাল হাওলাদারকে নিয়ে ব্যতিক্রমী এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামী।

জানা গেছে, যোগদান উপলক্ষে তাকে এক কলস দুধ দিয়ে গোসল করানো হয়, যা স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

এ সময় যোগদানকারী নেতা জালাল হাওলাদার স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদানের দাবি করলেও তখন অন্য যোগদানকারী কাউকে দেখা যায়নি।
গোসল করানোসহ ওই যোগদান অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। তিনি নিজ হাতে জালাল হাওলাদারকে দুধ দিয়ে গোসল করিয়ে নতুন দলে স্বাগত জানান। পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ন্যায়নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার বলেন, জালাল হাওলাদার আমাদের দলের নয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের লোক। আওয়ামী লীগের উপজেলা শীর্ষ নেতাদের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর বগা ইউনিয়নে মৎস্যজীবী দলে অনুপ্রবেশ করে এলাকায় নানা অপকর্ম করেছে। বরং তার চলে যাওয়াতে দল শুদ্ধ হয়েছে।


More News Of This Category