শিরোনামঃ
রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড় ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীন রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান সিরাজগঞ্জের খোকসাবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার: আধুনিক ফল-সবজি চাষের প্রশিক্ষণকেন্দ্র* বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী খেলাধুলার মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা যায়: এমপি মিলন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দুদকের দায়মুক্তি পেলেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও তুহিন-মাহমুদুল

অনলাইন ডেক্স / ৪৭ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও মো. মাহমুদুল হাসান। দীর্ঘ প্রায় এক বছর অনুসন্ধান চালিয়েও তাদের বিরুদ্ধে আনা শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কোনো সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদায়ী কমিশনের অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়, দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রথমে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দুদক তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় এবং পৃথক অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে তদন্ত শুরু করে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন ও আদেশ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক বাণিজ্যের প্রাথমিক অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয় কমিশন।প্রায় এক বছরের অনুসন্ধান শেষে বিগত ‘মোহাম্মদ মোমেন কমিশন’ থেকে অভিযোগটি নথিজাত (পরিসমাপ্তি) করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মুহাম্মদ তুহিন ফারাবীর অব্যাহতি আদেশ
সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী ২০২৫ সালের ৩০ অক্টোবর একটি প্রতিবেদন দাখিল করেন। সেখানে তুহিন ফারাবীর সম্পদের সঠিক তথ্য নিরূপণের জন্য দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সুপারিশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানকে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি দেয় দুদক। ক্ষমতার অপব্যবহার ও শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘ এক বছর অনুসন্ধান শেষে সত্যতা না পাওয়ায় বিদায়ী ‘মোহাম্মদ মোমেন কমিশন’ গত ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের পরিসমাপ্তি ঘটিয়ে তাদের অব্যাহতি দেন।

কমিশনের সেই আদেশের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ নভেম্বর নিজের সম্পদ বিবরণী দাখিল করেন তুহিন ফারাবী। এরপর তার দাখিলকৃত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই বছরের ১১ ডিসেম্বর সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘ অনুসন্ধান এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা মিনহাজ।


More News Of This Category