চলতি এপ্রিল মাসে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। এ জন্য তাদের মাঝের দুই দিনের ছুটি ম্যানেজ করতে হবে। আগামী ১৫ ও ১৬ এপ্রিল ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাবেন তারা।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি।
এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।