শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দাউদকান্দিতে ইউনিয়ন আ. লীগ সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বুধবার, ২০ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকাল থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার আসামিরা হলেন—মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৬০), চেক মামলায় আসামি গৌরীপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলমাস বেপারীর ছেলে দ্বীন ইসলাম (৫৫), নিশ্চিতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাগর আহম্মেদ (২৫), দোনারচর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. শাহীন আহমেদ বাবু (৩৬), মোবারকপুর গ্রামের মৃত মো. শহীদ মিয়া ছেলে মো. সাগর (২২) ও ইছাপুর গ্রামের মোহাম্মদ রশিদ মিয়ার ছেলে মো. ইমরান (১৭)। বুধবার বিকেল তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

 

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য ১ জন, পরোয়ানাভুক্ত আসামি-১, নিয়মিত চুরি মামলার আসামি-২, নিয়মিত মারামারি মামলার আসামি-৩ জনসহ সর্বমোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী জানান, গ্রেপ্তার ৬ আসামিকে বিকেলে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 


More News Of This Category