শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্তা জোরদার

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ২৩ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আগমন করবেন। এ উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
তারেক রহমানের আগমন ও জনসভা সফল করতে মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা। আয়োজকরা জানান, এই জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন, যেখানে এর আগে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আগে ভাষণ দিয়েছিলেন। এটি দলের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ধরনের হয়রানি ও বাধার মুখে পড়েও তারা জনসভায় অংশগ্রহণ করেছেন। বর্তমানে সেই সরকার না থাকলেও তাদের কিছু উত্তরসূরি এখনো সক্রিয় রয়েছে বলে দাবি করেন তারা। এসব কারণে জনসভায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আয়োজকরা আরও জানান, জনসভাস্থলে প্রশাসনের সহযোগিতা, পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের পাশাপাশি মেডিকেল টিম রাখা হবে জাতে জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অসুস্থ হলে সাথে সাথে তাদের চিকিৎসা প্রদান করা জাই এবং হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রাখা থাকবে। জনগণের সকল প্রকার নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।


More News Of This Category