
সোমবার (২১ সেপ্টেম্বর) তানোর থানায় এই অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পারিশো মিরাপুর এলাকায় বাদী হারুন আর রশিদদের প্রায় ৭০ শতক ক্রয়কৃত জমি রয়েছে। পারিবারিক সূত্রে ও আইনগতভাবে দীর্ঘ ৫৩ বছর ধরে তারা এই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ওই জমিতে হানা দিয়ে প্রায় ২০০টি বাঁশ কেটে নিয়ে যান। এর ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে অভিযুক্তরা পুনরায় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা জমিতে থাকা আমগাছ ও বাঁশ কাটতে শুরু করলে ভুক্তভোগীরা বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাদের ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—
এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী মো. হারুন আর রশিদ জানান, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের বেআইনি কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।