রেলগাড়িতে কাটা পড়ে পাঁচ বছর বয়সী সামিরা এক শিশু মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিরা (৫) উপজেলার ব্যাসপুর হিজলা গ্রামের কাঞ্চন শেখ এর নাতনী।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ব্যাসপুর হিজলা গ্রামের কাঞ্চন শেখের মেয়ে নাসিমা আক্তার। তিনি বাবার বাড়িতে তার স্বামী শিপন ফকির ও তিন শিশু সন্তান নিয়ে বেড়াতে আসেন। শনিবার সকাল ৮টায় সবার অগোচরে শিশু সামিরা ঢাকা খুলনা রেলওয়ে লাইনে উঠে পড়ে।
এ সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।