শিরোনামঃ

ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

admin5
ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
Getting your Trinity Audio player ready...

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রেনচালক মো. শাহজাহানকে (৫৪) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর তল্লাশি চালায় র‌্যাব। শুরুতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির একপর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।

 

 

এ সময় চালককে আটক করা হয়।র‌্যাব-৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।